সংকটময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা

 বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি আগের মতোই ‘সংকটময় মুহূর্তে’ রয়েছেন বলে জানা গেছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্রে।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। গতকাল রোববার জানতে চাইলে মেডিকেল বোর্ড সূত্র একই কথা বলেছে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গতকাল রাতে দলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা আগের মতোই; তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তাঁর “হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন” (সংক্রমণ) নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।’

Pic:Facebook



খালেদা জিয়াকে দেখতে গতকাল রাত ১০টা ৫৭ মিনিটে হাসপাতালে যান তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে দেখে ও তাঁর চিকিৎসার খোঁজখবর নিয়ে রাত ১২টা ৯ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। তারেক রহমান ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন। ওই দিনই মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। এরপর গত শনিবারও হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান।

Post a Comment

0 Comments