ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম। গতকাল রোববার লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার তিনি তা জমা দেননি
![]() |
| Pic: Facebook |
গত বছর গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সর্বশেষ গতকাল জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ ফেসবুকে লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাঁকেও দেওয়া হয়েছিল। তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।

0 Comments