রাজধানীর পল্টন এলাকায় বিশেষ অভিযানে ৭০ পুড়িয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 স্টাফ রিপোর্টার, শফিউল আলম 


রাজধানীর পল্টন এলাকায় বিশেষ অভিযানে ৭০ পুড়িয়া হেরোইনসহ এক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, বাংলাদেশ পুলিশ এর অধীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পল্টন মডেল থানা এর সার্জেন্ট আহ পুলিশ বক্সে কর্মরত এসআই (নিঃ) তন্ময় কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়মিত অভিযান পরিচালনা করেন।



অভিযানের অংশ হিসেবে ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং মাদকবিরোধী কার্যক্রম চালানোর সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

পল্টন মডেল থানা পুলিশ জানায়, রাজধানীতে ছিনতাই ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

Post a Comment

Previous Post Next Post

News