বেগমগঞ্জে এক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

 বেগমগঞ্জে এক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা।   এম  জি বাবর প্রতিনিধি, (নোয়াখালী):



মেধা, প্রজ্ঞা দিয়ে নিজ আত্ননির্ভরশীলের পাশাপাশি দেশ বিদেশে মর্যাদাশীলতার ভূমিকা রাখা সম্ভব।এজন্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই আদর্শবান শিক্ষক থেকে ভালো শিক্ষা গ্রহন করতে পারলেই এ সুনাম গুলো গ্রহন করা সম্ভব হবে।



আজ ৩১মে রবিবার সকাল ১০ টায় বেগমগঞ্জ উজজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের সংঘঠন আ্যালোমানাই এসোসিয়েশনের উদ্যেগে ৪ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগন উপরোক্ত কথা গুলো বলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মীর জুমলা মিঠু। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু ছায়েদ।



এতে প্রধান অতিথি ছিলেন, বেগমগঞ্জ উপজেলার নিবার্হী অফিসার মোঃ কায়েসুর রহমান। এতে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, ঢাকাস্থ আবেদীন গ্রুপের পরিচালক ও প্রাক্তন ছাত্র মোঃ মনির আহম্মদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ নুর হোসেন মানিক, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, প্রাক্তন ছাত্র মোঃ মহসিন, শিক্ষক মনসুর আহম্মদ, শিহাব উদ্দিন, বিদায়ী শিক্ষক মোঃ নুর নবী, সুনীল চন্দ্র মজুমদার, আ ন ম আলী হোসেন, সামছুল আলম।


বক্তাগন আরো বলেন, শিক্ষাকে ত্বরান্বিত করতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সেতু বন্ধন গড়ে তুলে শিক্ষার মান ‍উন্নয়ন বাড়াতে হবে। তবেই দেশ ও জাতি এবং সমাজের কল্যান বয়ে আসবে। তাই অভিবাবক ও সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা একান্ত ভাবে জরুরী। এসময় বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post

News