জলবায়ু নিয়ন্ত্রণে পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে গাছ লাগাতে হবে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর
ইসলামী আন্দোলন বাংলাদেশ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে গাছ লাগাতে হবে। কারণ তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। জলবায়ু অর্থায়ন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর শত শত বিলিয়ন ডলার পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি, বন সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো—এই অর্থ আসলে কোথায় যায়? এই অর্থের কোন হিসেব দেশবাসী আধৌ জানে কিনা? এই অর্থও লুটপাট করে পাচার করা হয়েছে।
জন ও পরিবেশ বান্ধব আবহাওয়া নিশ্চিত করতে হলে যুগোপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বত্র দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন কখনোই জলবায়ু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
আজ ৫ জুন'২৬ শুক্রবার সকাল ১০ টায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে মাসিক সভা ও পরিবেশ দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজামউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, ইন্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, আলহাজ্ব আলাউদ্দিন, মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।


0 Comments