যুদ্ধাপরাধীদের পরিকল্পিত পদক্ষেপ জুলাই

 যুদ্ধাপরাধীদের পরিকল্পিত পদক্ষেপ জুলাই - মোমিন মেহেদী


নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যুদ্ধাপরাধীদের পরিকল্পিত পদক্ষেপ জুলাই। তার প্রমাণ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ধর্ষক-খৃনীরা এখন সংসদে। দেশের ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট করে তারা বলছে- আমরা কি জিনিস শেখ হাসিনা জানে।



১ জুন সকাল ১০ টায়  'ঈদের ছুটিতে হত্যা-ধর্ষণ-মব এবং হাম সংকটে শিশু মৃত্যু বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলন'-এ তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণকে যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকরা গত ৫৫ বছর ধরে বঞ্চিত-নিপীড়িত-নির্যাতিত করে রেখেছে। তার প্রমাণ জামায়াত-শিবির আজ জাতির সামনে ইসলামী ব্যাংক লুট করে দিয়েছে। তারা জুলাইতে ছাত্রদেরকে সামনে রেখে প্রতারণা করেছে। তাদের এই প্রতারণার কারণে কৃষক-শ্রমিক-যুব-জনতা আজও তাদের ন্যয্য পাওনা আদায়ে সোচ্চার হতে পারে না।   এসময় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব নিপুণ মিস্ত্রী, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ।


এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার মধ্য দিয়ে ক্ষমতায় আসা হাসনাতরা-নাহিদ গংরা তেলের দাম বাড়লেও সংসদে জনগণের পক্ষে  কথা বলেনি, তারা তাদের গাড়ির দাবিতে কথা বলে প্রমাণ করেছে এই সংসদ আগাগোড়াই জনগণের বিরুদ্ধে । জনবিরোধী ইউনূসসহ তার সকল উপদেষ্টার দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।  

Post a Comment

Previous Post Next Post

News