রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম

 রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম



আবু সাঈদ তুষার,।স্টাফ রিপোর্টার।


সাভারের ছায়াবিথি এলাকায় রিয়া মনি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে নিজের নাম ও সাংগঠনিক পদ ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম। মঙ্গলবার  নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদকের পদটি তার। অথচ রিয়া মনি হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি রনি চৌধুরী, যার নামে সাভার থানায় মামলা দায়ের হয়েছে।


রনি ইসলাম তার স্ট্যাটাসে লিখেছেন, “সাভার পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম আমি। উক্ত কমিটির পদটি আমার। স্ত্রী হত্যা করেছে রনি চৌধুরী, যার নামে সাভার থানায় মামলা দায়ের হয়েছে। কিন্তু সম্মানিত সাংবাদিকবৃন্দ নিউজে আমার নাম এবং পদ ব্যবহার করেছেন।” 



তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে প্রকৃত অভিযুক্তের পরিবর্তে অন্য কারও নাম ও পরিচয় প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সংবেদনশীল কোনো অপরাধের ঘটনায় সংবাদ প্রকাশের আগে অভিযুক্তের পরিচয় ও তথ্য আরও সতর্কতার সঙ্গে যাচাই করা প্রয়োজন, যাতে নির্দোষ কোনো ব্যক্তি ভুলভাবে বিতর্কের মধ্যে না জড়িয়ে পড়েন।


উল্লেখ্য, সম্প্রতি সাভারের ছায়াবিথি এলাকায় এক গৃহবধূর হত্যাকাণ্ডের ঘটনায় সাভার থানায় তার স্বামী রনি চৌধুরী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

News