ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান

 ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান


মকবুল হোসেন।ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


জনস্বার্থে  অবৈধভাবে সার মজুদ ও কালোবাজারি প্রতিরোধে জেলা প্রশাসন, ময়মনসিংহের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


আজ  ২৪ আগস্ট সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার  ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। 



উক্ত অভিযানে নূর এ আলম নামক এক ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন তিনটি গুদাম থেকে ৬০০ বস্তা সার পাওয়া যায়। ক্রয় রশিদ/ভাউচার দেখাতে ব্যর্থ হওয়ায় সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

একই অপরাধে শ্যামল চন্দ্র সাহা নামক এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত মজুদকৃত সার সরকারি মূল্যে ক্রয়ের জন্য সংশ্লিষ্ট বিআইসি সার ডিলারকে নির্দেশ দেওয়া হয়।


জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং অবৈধ সার মজুদ ও কালোবাজারি প্রতিরোধে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post

News