চৌমুুহনী শহর শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।

 চৌমুুহনী শহর শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।


মোঃনুর উদ্দিন,জেলা প্রতিনিধি  নোয়াখালী।


বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত শিক্ষা বৈঠক  শহর আমীর জসিম উদ্দিনের সভাপতিত্বে, শহর প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি মোফাখখার হোসাইন নাসিমের সঞ্চালনায়,প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন বলেন, আপনাদের কাজ হচ্ছে সকল শ্রেনী ও পেশার মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে সংগঠনকে সম্প্রসারন করা, আর মানুষের মাঝে দাওয়াত পৌছাতে হলে, আগে আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে সঠিক তথ্য দিয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য আহবান করতে হবে।



তিনি বলেন আগামী দিনে আমাদেরকে আরো কঠিন সময় পার করতে হতে পারে তাই বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদেরকে আরো সক্রিয়  ভূমিকা পালন কর করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের পরিবারকে দ্ধিনি পরিবার হিসাবে গড়ে তুলতে হবে,যেন কাল কিয়ামতের দিন, আমার পরিবার আমাকে আসামির কাঠ গাড়ায় দাড়া করাতে না  পারে, সে জন্য পরিবারের বিষয় আরো গুরুত্ব সহ  দেখতে হবে।



এর পর তিনি বলেন আমরা দায়িত্বশীল হিসাবে আমাদের করনীয়  অধীনস্থদের প্রতি খেয়াল রাখা,তাদের বিপদে আপদে তাদের পাসে থাকা  তাদের মন বল বাড়ানোর জন্য কাজ করা।

বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আগামী দিনের চৌমুুহনী পৌরসভার কাণ্ডারি নাসিমুল গণী চৌধুরী মহল।

শহর সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান,সহকারী সেক্রেটারি মাওলানা মোঃনুর উদ্দিন,নুরুল হোসাইন, মাওলানা ওসমান গনি,আমির হোসেন,মোঃ মাছুম, নিজাম উদ্দিন সহ ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারি বৃন্দ।

Post a Comment

0 Comments