দেবিদ্বারে নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ

 দেবিদ্বারে নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ


দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাসহ ১২ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হোসনেয়ারা বেগম নামে এক নারী।

গত ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দেবিদ্বার থানাধীন কিসমারী গেইটের উত্তর পাশে আল-ইসলাম হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।



অভিযোগকারী হোসনেয়ারা বেগমের দাবি, নির্মাণাধীন বাড়িতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে প্রবেশ করে তাকে ও তার ভাইকে মারধর করেন এবং নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর চালান। এ সময় তার পরিহিত ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং একটি কানের দুল, যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

এ ঘটনায় ছোলেমান মিয়া, লোকমান মিয়া, কবির হোসেন, মোহাম্মদ হানিফ, আরিফ হোসেন, মোহাম্মদ শরীফ, আবুল কাশেম, মোঃ রাফি, মোঃ রুবেল, সুজন সরকার, সাদ

Post a Comment

Previous Post Next Post

News