জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত ও মানসম্মত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জকসুর ভিপি মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জিএস আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক,ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আলী নূর,বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম,চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান,ইউনিভার্সিটি টিচার্স লিংকের সাংগঠনিক সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বিলাল হোসাইন,পরিবহন প্রশাসক ড.তারেক বিন আতিক,সহকারী প্রক্টর অধ্যাপক ড.ছালেহ উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা,শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

Post a Comment