বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জসিম গাজী গ্রে'ফ'তার

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জসিম গাজী গ্রে'ফ'তার


মোঃ রাকিব হোসাইন হৃদয়

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার আসামি মোঃ জসিম গাজী (৪২) কে গ্রে'ফ'তার করেছে পুলিশ।


রোববার (৩১ মে) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রে'ফ'তার করা হয়।



পুলিশ জানায়, দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে জসিম গাজীকে আটক করা হয়।


গ্রে'ফ'তারকৃত জসিম গাজী রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা। তিনি শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন।


পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলাসহ তার বিরুদ্ধে আরও ৫টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।


গ্রে'ফ'তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments