জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে ‘সাজানো’ সংবাদ সম্মেলনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা
ধীন পাগাড় এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে জটিল আকার ধারণ করেছে। “জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড” ও “পাগাড় হাউজিং সোসাইটি লিমিটেড”-এর নামে থাকা জমি ঘিরে ভুয়া দলিল সৃষ্টি, প্রতারণা এবং অবৈধভাবে মালিকানা দাবি করেছে কাজল সরকার চক্র।
১ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন কাজল সরকারগং। সংবাদ সম্মোলনে তারা অভিযোগ করেন
তাদের উপস্থাপিত তথ্য সত্য। কিন্তু নোমান গ্রুপের পক্ষ থেকে জানানো হয় “জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড”উক্ত জমির মালিক এবং তাদের দখলে রয়েছে। কাজল সরকারসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভুয়া দলিল তৈরি করে মালিকানা দাবি করেন। এবিষয়ে কাজল সরকারসহ এই চক্রের নামে একটি প্রতারণা মামলা রয়েছে, যা বিচারাধীন।
উক্ত সংবাদ সম্মেলনে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড ও নোমান গ্রুপের সুনাম ক্ষুন্ন করতে এ সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উল্লেখ করা হয়েছে। কাজল সরকারগন মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। আদালতে বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা আইনগত দণ্ডনীয় অপরাধ।
নোমান গ্রুপ সূত্রে জানা যায়, ১৯৬৩ সালের পূর্বে মূল মালিকদের কাছ থেকে ক্রয়কৃত জমির বৈধ মালিকানা থাকা সত্ত্বেও পরবর্তীতে বিভিন্ন সময়ে কাজল সরকার চক্র জাল দলিল তৈরি করে মালিকানা পরিবর্তনের চেষ্টা করা হয়। বিশেষ করে ২০১৬ সালের দিকে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ভুয়া বায়নানামা ও রেজিস্ট্রিকৃত দলিল তৈরি করে জমি নিজেদের নামে নেওয়ার চেষ্টা চালায়।
নোমান গ্রুপ জানান, ভুয়া দলিলের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে এবং তারা দীর্ঘদিন ধরে উক্ত জমির বৈধ মালিক এবং এ সংক্রান্ত একাধিক মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। ঢাকার আদালতে দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমা এবং পরবর্তীতে আপিল মামলাতেও তাদের পক্ষে রায় এসেছে। তবুও একটি চক্র আদালতের রায় উপেক্ষা করে পুনরায় ভুয়া দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে সংবাদ সম্মেলন করেছে।
নোমান গ্রুপের দাবি, কাজল সরকারসহ একটি ভুয়া দলিল সৃষ্টির মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে এবং এ কাজে সংঘবদ্ধভাবে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে।
প্রতারক চক্র কাজল সরকারগনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৩, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ধারাসহ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী আদালতে মামলা বিচারাধীন হয়েছে।

0 Comments